• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেখ হাসিনা ভোটের অধিকার ও সমস্ত ভোট ব্যবস্থাকে নষ্ট করে গেছে -হাবিব উন নবী খান সোহেল

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা প্রতিনিধি, জামালপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার ও সমস্ত ভোট ব্যবস্থাকে নষ্ট করে গেছে। যারা জনগণের ভোটের অধিকার ও ভোট ব্যবস্থা কে নষ্ট করে গেছে তাদেরকে মানুষ চায় না, তাদের কথা মানুষ শুনতে চায় না। তিনি বলেন, পদ্মা সেতুর নামে এবং কর্ণফুলী টানেলের নামে দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের মেলান্দহে উপজেলার উমির উদ্দিন হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিথিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রাসহ বেলুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় সম্মেলনের প্রথম অধিবেশন।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যোগ দেন উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ প্রমুখ। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল আলম সিদ্দিকী। এসময় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৯০ এর গণ-আন্দোলনের অন্যতম নেতা মোস্তাফিজুর রহমান বাবুলকে সভাপতি নির্বাচিত করলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে কাউকে নির্বাচিত করা সম্ভব হয়নি।#

✴️ছবি ক্যাপশন : জামালপুরের মেলান্দহে উপজেলা বিএনপি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ✴️


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category