• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমনে কৃষক আহত

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত পাহাড়ের গভীর জঙ্গলে লাকড়ী কাটতে গিয়ে বন্য হাতির আক্রমনে আব্দুল্লাহ (৪০) নামে এক কৃষক মারাত্মক ভাবে আহত হয়েছেন। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত আব্দুল্লাহ’র পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লাকড়ীর সন্ধানে নওকুচি পাহাড়ের ১১০৪ নং সীমান্ত পিলারের কাছে যায়। এসময় লাকড়ী কাটাবস্থায় ঝোপের ভিতরে লুকিয়ে থাকা বন্যহাতির দল আব্দুল্লাহকে আক্রমন করে। এতে আব্দুল্লাহ’র মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। আশপাশের লোকজন টের পেয়ে হাতির দলকে তাড়িয়ে আব্দুল্লাহকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক
আব্দুল্লাহ’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল্লাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
খবর পেয়ে থানা পুলিশ ও বন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শনসহ রোগীর খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category