• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে বাসার সামনে থেকে চোখের পলকের মধ্যে মোটরসাইকেল চুরি রাণীনগরে অসহায় নারীর ৬০ শতাংশ জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’: সন্তানদের মুখে মায়ের নির্যাতনের বর্ণনা নেত্রকোণায় বোরো সংগ্রহ শুরু, কৃষকের ধানে মিলবে ন্যায্য মূল্য: প্রতিমন্ত্রী নওগাঁর মান্দায় ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দীর্ঘ আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা শেরপুর সীমান্তে বিজিবির জালে মানব পাচার চক্রের ‘গডফাদার’ ফারুক আটক শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি ২৪ / ১৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ মে, ২০২৬

শেরপুর প্রতিনিধি,

শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ মোস্তফা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারী গ্রামের মোতালেব হোসেনের ছেলে। শুক্রবার (১লা মে) দুপুরে তার নামে মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী
সদর ইউনিয়নের মামদামারী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মোস্তফা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুল্লাহ ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শ্রীবরদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে হাবিবুর রহমানের বসত ঘরের সামনে হতে ১৫ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোস্তফাকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে মাদক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category