• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুরে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী’র কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ। অফিস সহকারী নুর ইসলাম ও সহকারী শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সভাপতি মোদাব্বের হোসেন শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবরীকুড়া একে উচ্চ বিদ্যালের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, হাসধরা হালিমা আহসান টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কেএম ফারুক, হযরত আলী মালেকুন্নেছা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছামাদ, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ইসমাইল হোসেন, যুব দলের সভাপতি আনোয়ারুল ইসলাম রানা, গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসান, অভিভাবক সদস্য শওকত হোসেন সোহাগ। দশম শ্রেণির শিক্ষার্থী নব কিশোর রায় ভাস্কর, জায়েদ ইকবাল জিহান,. আঁখি আক্তার, নাফিজা নাসরিন,হ্যাপী, ৮ম শ্রেণির শিক্ষার্থী শিফাত আল হামজা প্রমুখ। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category