• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুরে প্রণোদনার ভাগ না পেয়ে নকলার কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

শেরপুর প্রতিনিধি:

নিজের পছন্দমতো ব্যক্তিদের কৃষি প্রণোদনার তালিকায় নাম না দেওয়ায় শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ঢুকে মারধর ও হেনস্তা করেছেন ছাত্রদল নেতা। বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ২টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মারধর ও হেনস্তার শিকার ওই কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদী।
অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এবং সহযোগী ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে। তারা দুজনই নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে রাহাত ও ফজলু উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে জানতে চান— “কৃষি কর্মকর্তা এখনো বদলি হননি কেন, কারা প্রণোদনা পেয়েছেন এবং নেতাদের ভাগ কত?” তারা দাবি করেন, ‘ছাত্রদলের ভাগ দিতে হবে।’

কৃষি কর্মকর্তা জানান, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য, রাজনৈতিক ভাগাভাগির সুযোগ নেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা অকথ্য ভাষায় গালাগাল করেন।

পরিস্থিতি সামাল দিতে কর্মকর্তা বিষয়টি স্থানীয় বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলমকে জানালে, রাহাত আরও উত্তেজিত হয়ে ওঠেন এবং সহযোগী ফজলুকে সঙ্গে নিয়ে অফিসের ভেতরে কর্মকর্তাকে মারধর করেন।

ঘটনার পরপরই বুধবার রাতেই নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলায় রাহাত হাসান কাইয়ুম ও ফজলুকে আসামি করা হয়েছে।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বলেন, “বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম বলেন, “কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category