• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুরে বাইসাইকেল পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ জন শিক্ষার্থী

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীতে ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে এক‌টি ক‌রে বাইসাই‌কেল দেওয়া হ‌য়ে‌ছে। মঙ্গলবার বি‌কে‌লে উপজেলা প্রশাসনের আয়োজনে উপ‌জেলা প‌রিষ‌দের অ‌ডিটোরিয়াম চত্বরে এই সাই‌কেল দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গে‌ছে, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) ‘ শীর্ষক ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ জন শিক্ষার্থীকে ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে এক‌টি ক‌রে বাইসাইকেল দেওয়া হয়। বাইসাই‌কেল বিতরণ কা‌লে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) খৃষ্টফার হি‌মেল রি‌ছি‌লের সভাপ‌তি‌ত্বে বক্তব্য রাখেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (এ‌ডি‌সি ) মাহমুদুল হক, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোক‌ছেদুর রহমান লেবু, পৌরসভার মেয়র আবু বক্কর সি‌দ্দিক, সহকারী ক‌মিশনার ( ভূ‌মি ) ঈফফাত জাহান তু‌লি প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন ক্লো‌ডিয়া নক‌রেক কেয়া।

সাইকেল উপহার পেয়ে নিজপাড়া গ্রা‌মের ষষ্ট শ্রেণির শিক্ষার্থী অ‌পিতা সিংহ ব‌লেন, বা‌ড়ি থে‌কে স্কু‌লের দূরত্ব তিন কি‌লো‌মিটার। প্রতি‌দিন পা‌য়ে হে‌টে স্কু‌লে যে‌তে হ‌তো। আজ এক‌টি বাইসাই‌কেল পে‌য়ে‌ছি। এখন সাই‌কে‌লে ক‌রে দ্রুত স্কু‌লে যে‌তে পার‌বো।

ইউএন ও খৃষ্টফার হি‌মেল রি‌ছিল ব‌লেন, উপ‌জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য আ‌গে ১৮ লাখ ৪৮ হাজার টাকার বৃ‌ত্তি দেওয়া হ‌য়ে‌ছে। গতকাল (মঙ্গলবার) ৬০ জন্য শিক্ষার্থী‌কে স্কু‌লে যে‌তে ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৬০ টি বাইসাই‌কেল দেওয়া হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category