• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শ্রীপুর পৌরসভার রাস্তার কাজে অনিয়ম নিম্নমানের খোয়া, ইটা, বালি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫

আলাউদ্দিন আজাদ, শ্রীপুর প্রতিনিধিঃ
শ্রীপুর পৌরসভার বিশ্বব্যাংকের অর্থায়নে রাস্তার কাজে বরাদ্দকৃত অর্থের মোট ২ কোটি ১২ লক্ষ ৪ হাজার ৫৭ টাকা নির্ধারিত মূল্যে ১৭০০ মিটার কারপেটিং রাস্তার কাজ পেয়েছে শাহরিয়ার এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান।

পৌরসভার ৭ নং ওয়ার্ডের চন্নাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে আনসার রোড অভিমুখী মোট ১৭শ মিটার রাস্তার কাজে চলছে ব্যাপক অনিয়ম। ১২ ফিট প্রস্থের এই রাস্তাটিতে ব্যবহার করা হচ্ছে নিন্মমানের ইটের খোয়া ও বালি।

ঠিকাদারী প্রতিষ্ঠানটির কাজ নিন্মমানের হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও ভালো কাজের প্রত্যাশা করছেন পৌরসভার সাধারণ নাগরিকরা।

ঠিকাদারী প্রতিষ্ঠান শাহরিয়ার এন্টারপ্রাইজের মাঠ সুপারভাইজার শেখর জানান, প্রকল্পের মোট বরাদ্দের অর্থের ৩০% সরকারি বিভিন্নভাবে খরচ হয়ে যায়। এরপরও পৌরসভার উপ-সহকারী ইঞ্জিনিয়ার হারুন সাহেবকে ২০ হাজার, পৌরসভার এক্সচেঞ্জকে ২০ হাজার পিডিকে ২০ হাজার,ইউএনওকে ২০হাজার এভাবে প্রত্যেকটা দপ্তরে টাকা দিতে হয়। এভাবে বিভিন্ন দপ্তরে টাকা দিয়ে পরে আর ভালোভাবে কাজ করা সম্ভব হয় না। পরবর্তীতে এ বিষয়ে রিপোর্ট না করার জন্য প্রতিবেদককেও ঘুষ দিতে জোরাজোরি করে।

পৌর উপ-সহকারী হারুন অর রশিদ টাকার বিষয়টি অস্বীকার করে দায় সারা বক্তব্য দিয়ে এড়িয়ে যাচ্ছেন বিষয়গুলি। এবিষয়ে এলাকাবাসী বারবার প্রতিবাদ করলেও কোন লাভ হচ্ছে না। নিম্নমানের ইটা, খোয়া, বালি দিয়ে কাজ না করার নির্দেশ দিলও কর্ণপাত করছে না ঠিকাদারী প্রতিষ্ঠান।

ঠিকাদারী প্রতিষ্ঠান শাহরিয়ার এন্টারপ্রোইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, আমি কাজ করতেছি পৌরসভার লোকজন তারা দেখভাল করছে। যেভাবে রাস্তার কাজ করার কথা সেভাবেই করছি। কাজ করলে কাজে কিছুটা ত্রুটি থাকতে পারে। তারপরও যদি এলাকাবাসীর অভিযোগ থাকে তবে আমি কাজ বন্ধ করে দিব দেবো আমারও কাজ করার ইচ্ছে নেই। আপনাদের যা ইচ্ছে লিখেন।

শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহাদ আক্তার জানান, যেসব নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে সেগুলি অপসারণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। নিম্নমানের খোয়া ব্যবহার করার কোন সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category