• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সবজির চারা উচ্ছেদ

দিনকাল বিডি / ২৩৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সবজির চারা উচ্ছেদের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ৩১ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলার ঝুলগাঁও গ্রামে। এনিয়ে ওই জমির মালিক আব্দুর রেজ্জাক বাদী হয়ে একই গ্রামের মৃত ছবর শেখের ছেলে আবুল কাশেম (৫৫), আবুল কাশেমের ছেলে সাইদুর রহমান (৩৫), সাইফুল ইসলাম (২৮), জাকির হোসেন (২৫), আবুল কাশেমের স্ত্রী ছায়েদা বেগম ও কন্যা পার্সিনা খাতুনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা করেছে।

মামলা সূত্রে জানা গেছে বিবাদীদের সাথে আব্দুর রেজ্জাকের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে এলাকার চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা দফায় দফায় সালিশ বৈঠক করে। বৈঠকে বিবাদীরা কোন কাগজপত্র ও প্রমাণ দেখাতে না পারায় আব্দুর রেজ্জাকের পক্ষ রায় দেওয়া হয়। এতে বিবাদীরা সালিশ বৈঠক অমান্য করে জমি দখলের চেষ্টা করতে থাকে। ঘটনার দিন সন্ধ্যায় ভূয়া কবলিয়ত নামা সৃষ্টি করিয়া জমি দখলের চেষ্টা করে এবং বিভিন্ন জাতের সবজির চারা তুলিয়া ৫০০০০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরদিন বিবাদীরা আমার জমির পশ্চিম পার্শ্বে বাঁশের খুঁটি পুতিয়া তাদের জমির সাথে আমার জমির সীমানা সংযুক্ত করিয়া জমি দখলের চেষ্টা করে।
এব্যপারে মামলার বাদী আব্দুর রেজ্জাক বলেন, এসময় মামলার ১ নম্বর সাক্ষী হিতু মিয়া বিষয়টি আমাকে জানাইলে আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং বাঁধা দেই। এসময় ১ নম্বর আসামীর হুকুমে বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়া আামাকে জানে মারতে আসলে আমি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। এঘটনায় থানায় মামলা করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
এনিয়ে মামলার অপর বিবাদী সাইদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আব্দুর রেজ্জাক গং আমার রোপিত সবজি ক্ষেত উপরে ফেলেছে। এ ঘটনায় আমি আব্দুর রেজ্জাকদের বিরোদ্ধে মামলা করেছি।
মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category