রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা ভালোবাসা চোখের জলে কাঁদিয়ে অবশেষে বিদায় নিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ রুহুল আলম তালুকদার।
৬ ই অক্টোবর বৃহস্পতিবার সকালে পৌর শহরের তাতিহাটি আইডিয়াল স্কুল প্রাঙ্গনে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেজুয়ান।
শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে ও তাতীহাটি আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ রহল আলম তালুকদার ও উপজেলা একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ফতেপুর আলিম মাদরার সুপার মাওঃ আব্দুল মান্নান, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ, ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০-৪০০ জন অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারসহ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারীবৃন্দ ও গনমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন ।