• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

শ্রীবরদীতে স্কুল মিল্ক কর্মসুচির শুভ উদ্বোধন

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩

শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে স্কুল মিল্ক কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা মঙ্গলবার (১৪ মার্চ) কারাড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল শ্রীবরদী’র আয়োজনে স্কুল মিল্ক কর্মসিচির শুভ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ওমর ফারুক। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন লাইভস্টক এন্ড ডেইরী ডেভলপমেন্ট প্রকল্প (এলডিডিপি) দুধ উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণে বিশেষ গুরুত্বারোপ করেছে। দুধের বাজারজাতকরণ এবং দুধ পানের উপকারীতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলডিডিপি প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্য প্রদর্শনীর বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এ কার্যক্রমে প্রাথমিকভাবে দেশের ৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলট আকারে চালু করা হয়েছে। পরবর্তীতে সারা দেশের ৩০০ টি স্কুলে এই কর্মসূচী পরিচালনা করা হবে। দুধ একমাত্র আদর্শ খাদ্য যার মধ্যে রয়েছে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ পদার্থ এবং পানি। শরীর গঠনে বিশেষ করে দাঁত ও অস্থিকে করে শক্তিশালী, মানসিক স্বাস্থ্য এবং মেধা বিকাশে বিশেষ ভূমিকা রাখে যা একটি মেধাবী ও স্বাস্থ্যসম্পন্ন জাতি গঠনে অসামান্য অবদান রাখে। উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের মানুষের দুধ পানের পরিমাণ অনেক কম। উন্নত বিশ্বের একজন লোকের মাথাপিছু বার্ষিক দুধ ও দুগ্ধজাত পণ্য গ্রহণের পরিমাণ গড়ে প্রায় ৩০০ কেজির বেশি। দুধের বাজারজাতকরণ এবং দুধ পানের উপকারীতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলডিডিপি প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্য প্রদর্শনীর বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এ কার্যক্রমে প্রাথমিকভাবে দেশের ৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলট আকারে চালু করা হয়েছে। পরবর্তীতে সারা দেশের ৩০০ টি স্কুলে এর কার্যক্রম গ্রহণ করা হবে। উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রুকাইয়া আক্তার লিমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ ডি এম শহিদুল ইসলাম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, মেডিকেল অফিসার জনাব ডাঃ ফিরোজ আলম জনি, সহকারী শিক্ষা কর্মকর্তা ফারহানা ইয়াসমিন কারাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফারাজানা ইয়াছমিন কাকলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category