• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সংবর্ধিত হলেন পুনরায় নির্বাচিত রাসিক মেয়র লিটন

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুমারপাড়স্থ দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুন:নির্বাচিত নগরপিতাকে ফুলে ফুলে সিক্ত করেন নেতৃবৃন্দ। এদিন দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আমি যে প্রতিশ্রæতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করে রাজশাহীর উন্নয়নে ও রাজশাহীবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করবো ইনশাল্লাহ।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে প্রচন্ড গরম উপেক্ষা করে নিরসলভাবে কাজ করেছেন, বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। এজন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।
এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা-সহ নেতৃবৃন্দ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category