• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বাঘায় যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৬৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাঘা( রাজশাহী )প্রতিনিধি,

আইনবিরোধী কার্যক্রম পরিচালনা করে বেআইনী ভাবে মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত মোকাদ্দেস আলী বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের মোত্তালিব সরকারের ছেলে।
পুলিশ জানায়,গত জুন মাসে বাউসা ইউনিয়নে ওয়ার্ড সেক্রেটারি আনিসুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মোকাদ্দেস ওই মামলার এজাহার নামীয় আসামী।
বেআইনিভাবে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে মিছিল

করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার তদন্থাতকারী অফিসার সহকারী পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান,শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডের আবেদন করবেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category