• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল: প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবি জানান তারা। বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘বৈষম্য মানি না, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল চাই’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছি। সারা দেশে আন্দোলন হচ্ছে। সরকারি চাকরিতে কোটার বিষয়টি পুনরায় বিবেচনা করার দাবি জানাচ্ছি। ২০ বছর পড়ালেখা করে একটি সরকারি চাকরির স্বপ্ন দেখি। এখানে যদি প্রথম শ্রেণির চাকরিতে ৫৬ শতাংশ কোটা থাকে, তাহলে আমাদের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। আমাদের দাবি, এ পদ্ধতি বাতিল করে প্রকৃত মেধার মূল্যায়ন হোক।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘কোটা নিয়ে আমাদের সাথে তামাশা করা হচ্ছে। আমাদের কি কোনো অধিকার নাই? ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার জন্য অবমাননাকর। মেধার সঠিক মূল্যায়ন চাই উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category