আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ; আরবি পড়তে গিয়ে ১০ বছর বয়সের এক শিশুকন্যা মসজিদের মোয়াজ্জিম ইয়ামিন কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে। গত ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সান্তাহার পৌরসভার হটাৎপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষক মসজিদের মোয়াজ্জিম ইয়ামিন (১৭) নামের কিশোরকে গ্রেফতার করেছে।
ইয়ামিন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চিচুরিয়া গ্রামের সামছুল জামাল মুকুলের ছেলে। ইয়ামিন সান্তাহার হাটৎপাড়া মালগুদাম দারুল নাজাত রহমানিয়া মাদরাসার হেফজ ক্লাশের ছাত্র ও হটাৎপাড়া মসজিদের মোয়াজ্জিম হিসাবে কাজ করে। এ ঘটনায় নতুন বাজারের ওই শিশুর বাবা বাদি হয়ে ইয়ামিনকে আসামী করে রাতে আদমদীঘি থানায় ধর্ষন মামলা করেন। পুলিশ ধর্ষক ইয়ামিকে গ্রেফতার করেছে।
জানাযায়, মাদরাসা ছাত্র ইয়ামিন পড়াশুনার পাশাপাশি সান্তাহার হটাৎপাড়া (আদর্শপাড়া) জামে মসজিদে মোজ্জিম হিসাবে আযান দেয়ার কাজ করে। ওই মসজিদের ইমামের কাছে হটাৎপাড়ার ৫/৬ জন শিশু মেয়েরা প্রতিদিন আরবি শিক্ষার জন্য আসে। মসজিদের ইমামের অনুউপস্থিতিতে মোয়াজ্জেম ইয়ামিন শিশুদের আরবি শিক্ষা দেয়। গত বৃহস্পতিবার বিকেলে মসজিদের ইমাম না থাকায় মোয়াজ্জেম ইয়ামিন শিশু মেয়েদের আরবি শিক্ষা দেয়।
বিকেল সাড়ে ৫টায় আরবি পড়া শেষ হওয়ার পর সকলকে ছুটি দিলেও ওই শিশুকন্যাকে আরো পড়া রয়েছে বলে কৌশলে মসজিদের ২য় তলায় ডেকে নিয়ে একটি কক্ষে জোড়পূর্বক ধর্ষন করে। এরপর শিশুকন্যটি কান্নাকাটি করে বাসায় ফিরে বিষয়টি জানানোর পর স্থানীয় বাসিন্দারা লম্পট কিশোর ইয়ামিনকে আটক করে পুলিশে দেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ও আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।