বুলবুল আহম্মেদ, আদমদীঘি বগুড়া প্রতিনিধি : শনিবার সকালে পার্বতীপুর থেকে রাজশাহী গামী উত্তরা মেইল ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে হয়ে পড়লে, সান্তাহার জংশনে ১ ঘন্টা ৩০ মিনিট এর মেরামতের পরে ট্রেনটি রাজশাহী অভিমূখে যাত্রা করে।
শনিবার সকালে পার্বতীপুর জংশন থেকে ছেড়ে আসা উত্তরা মেইল ট্রেনটি আক্কেলপুর রেল ষ্টেশন পার হয়ে আসার পরে ট্রেন ইঞ্জিনে সমস্যা লক্ষ করা যায় এবং ইঞ্জিনে প্রচুর পরিমাণে ধোয়া উঠতে থাকে অতঃপর সল্প গতিতে ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশনে এসে সকাল ৮ টা ৩০ মিনিট সময়ে এসে পৌছালে ইঞ্জিন বিকল হয়ে পরে এবং তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়।
সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের কর্তব্যরত ষ্টেশন মাষ্টার আব্দুল খালেকের সাথে কথা বলে জানা যায়, উত্তরা মেইল ট্রেনটি সকাল ৮ টা ৩০ মিনিটে ইঞ্জিন বিকল হয়ে সান্তাহার জংশন ষ্টেশনে পৌছালে, তা সান্তাহার রেলওয়ের ইঞ্জিন মেরামতকারী কারিগর দ্বারা মেরামত করা হয়, ১ঘন্টা ৩০ মিনিট যাবত ইঞ্জিন মেরামত করে সচল হলে তা সকাল ১০ টায় সান্তাহার থেকে রাজশাহী অভিমূখে যাত্রা করে এবং এর পর ইঞ্জিনে কোন সমস্যা হয়নি।