আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌরসভার উদ্যেগে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ৮ ডিসেম্বর বেলা ১১টায় পৌরসভা সভাকক্ষে পৌর মেয়র তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভিন, হার্ভে সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন, পৌর কাউন্সিলর আলাউদ্দীন,নজরুল ইসলাম, সাংবাদিক খায়রুল ইসলাম. আওয়ামীলীগ নেতা সাজেদুল ইসলাম. নিসরুল হামিদ, শাহিনুর রহমান, শিক্ষক মাসুদ রানা, আল আমিন, পৌর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মকবুল হোসেন, পৌরসভার সচিব রেজাউল ইসলাম প্রমুখ। সভায় আগামী ১৬ ডিসেম্বর সান্তাহার পৌরসভায় অবস্থিত আধুনিক ষ্টেডিয়ামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্না কর্মসূচী গ্রহন করা হয়।