• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহারে মোবাইল কোর্ট অভিযানে ৭টি প্রতিষ্ঠানের ২২ হাজার টাকা জড়িমানা

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ১ এপ্রিল, ২০২৩

বুলবুল আহম্মেদ , নিজস্ব প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ৭ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে আদমদীঘি উপজেলা নিবার্হী অফিসার টুকটুক তালুকদার।

শনিবার (১লা এপ্রিল) বেলা ১১ টায় সান্তাহার দৈনিক বাজার ও সান্তাহার রেলগেট এলাকায় মুদি, কাঁচা বাজার , মুরগি ও তরমুজের দোকানে বাজার মনিটরিং করার সময় মূল্য তালিকা না টাঙানো , মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি দোকানের মালিককে ২২ হাজার টাকা জরিমানা আদায় করে উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার ।

মোবাইল কোর্টের মাধ্যমে জয় ট্রেডার্সকে ৫০০০, মা ভ্যারাইটি স্টোরকে ৩০০০, শ্রীকৃষ্ণ ভান্ডারকে ৩০০০ টাকা, ফজলু স্টোর ২০০০ টাকা, দীপেন ভ্যারাইটি স্টোর ২০০০ টাকা, সিদিয়া স্টোর ২০০০ টাকা ও সান্তাহার রেলগেটের তরমুজ দোকানদার রিফাতকে ৫০০০ টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার বলেন, রমজান মাসের কারণে আমরা নিয়মিত বাজার মনিটরিং করে আসছি তার ধারাবাহিকতায় আজকে সান্তাহারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হলো। পুরো রমজান মাসে আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন বগুড়ার কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক আবু তাহের, আদমদীঘি থানা পুলিশের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category