• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

সান্তাহার ও নওগাঁ জেলার সিএনজি ও ব্যটারী চালিত অটো চালকদের দ্বন্ধের জেরে ভোগান্তি সাধারণ যাত্রীদের

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

বুলবুল আহম্মেদ ,স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার সান্তাহারের পশ্চিম ঢাকা রোড বাইপাস ও নওগাঁ জেলা সীমানার মাঝামাঝি অবস্থিত একটি ছোট ব্রীজ। বর্তমানে এই ব্রীজটিকেই সীমানা নির্ধারণ করে বীজের দুপাশে দাঁড়িয়ে আছে সিএনজি ও ব্যটারী চালিত অটো(ইজিবাইক)। ব্রীজটির একপ্রান্তে(সান্তাহারের সীমানায়) দাড়িয়ে আছে সান্তাহার শহরগামী সিএনজি ও অটো এবং ব্রীজের অন্য প্রান্তে(নওগাঁ সীমানায়) দাড়িয়ে আছে নওগাঁ শহরগামী সিএনজি অটো। সান্তাহার থেকে নওগাঁ সদরে যাতায়াতের জন্য বর্তমানে সান্তাহার থেকে ঢাকা রোডে এসে দুই জেলার সীমানাবর্তী সেই ব্রীজ পর্যন্ত কিছুদূর হেটে গিয়ে অপর প্রান্তের নাওগাঁ সীমানা থেকে নওগাঁর গাড়িতে উঠে নওগাঁ শহরে যেতে হচ্ছে যাত্রীদের। গাড়ি বদলিয়ে এভাবে যাতায়াতের জন্য ভোগান্তির শেষ নেই যাত্রীদের।

গত ৬-৭ দিন ধরে নওগাঁ ও সান্তাহার দুই এলাকার সিএনজি ও অটো চালক শ্রমিকদের দ্বন্ধের জেড়ে এভাবেই সীমানা নির্ধারণ চলছে যোগাযোগ ব্যবস্থা।

ঘটনাস্থলে গিয়ে কয়েক জন গাড়িচালক ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, মূলত নওগাঁ জেলার সিএনজি ও অটোগুলোর তিলকপুর রোডে যাতায়াত নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি। নওগাঁর কিছু সিএনজি ও অটো সান্তাহার হয়ে তিলকপুর রোডে যাত্রী নিয়ে যাতায়াত করতে চায়। এবং সান্তাহারের সিএনজি ও অটো শ্রমিকরা তাদের সান্তাহার হয়ে তিলকপুর রোডে যাত্রী নিয়ে যাতায়াত করতে দিবেনা । সান্তাহার হয়ে তিলকপুর যাতায়াত নিয়ে এই মতবিরোধ নিয়ে উভয় পক্ষের শ্রমিকের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ চলে আসছে। এবং এর জের ধরে গত সপ্তাহে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে মারামারি হয়। ও পরবর্তীতে নওগাঁর সিএনজি ও ব্যাটারি চালিত অটো শ্রমিক এবং সান্তাহারের সিএনজি ও ব্যাটারি চালিত অটো শ্রমিকের মধ্যে আবারও মারামারি হয় এবং উভয় পক্ষের কিছু সিএনজি-অটো ভাংচুর করা হয়। এই ঘটনার জের ধরে গত ৬-৭দিন থেকে সীমানা নির্ধারণ করে চলছে যানবাহন, একজনের সীমানায় ঢুকছেনা অন্যজনের গাড়ি। ভেঙ্গে-ভেঙ্গে যাতায়াত করতে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ যাত্রীরা, সাধারণ যাত্রী ও সচেতনরা এই ভোগান্তি থেকে চায় দ্রুত সমাধান।

বগুড়া জেলা সিএনজি ও ব্যাটারি চালিত অটো মালিক সমিতির সভাপতি নুর ইসলাম বলেন, আমরা সমাধানের জন্য সবসময় প্রস্তুত আছি। তাই নওগাঁ জেলার সিএনজি-অটো মালিক সমিতির যারা নেতৃত্বে আছেন তাদের সাথে একাধিকবার কথা বলেছি। তাদের সাথে বসার একটা কথাও ছিল। কিন্তু তারা কোন কারণবশত আসতে পারেনি। তাই আর সমাধানও হয়নি। তিনি বলেন, আমরা নওগাঁর সিএনজি গুলোকে যাত্রী নিয়ে সান্তাহার হয়ে তিলকপুর সবসময় যেতে বলেছি। এবং তিলকপুর থেকে যাত্রী নিয়ে ফতেপুর রোড হয়ে তাদেরকে যাওয়ার জন্য বলেছি। যেহেতু তারা আগে সেই রাস্তাই ব্যবহার করতো। কিন্তু তারা সেটা মানতে নারাজ। তিনি একরকম আক্ষেপ করেই বলেন, কে এর উদ্যোগ নিবে? প্রত্যেককেই কিছুটা ছাড় দিতেই হবে। তবে সমঝোতা করে চলাই উত্তম বলে মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এবং উভয় পক্ষ বসলে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

নওগাঁ জেলা সিএনজি ও ব্যাটারি চালিত অটো মালিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বলেন, আমাদের নওগাঁ জেলার প্রায় ২২ কিলোমিটার রাস্তা তারা ব্যবহার করছে। আর আমরা তাদের হবির মোড় হয়ে ছাতিয়ানগ্রাম দিয়ে মাত্র এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা ব্যবহার করে তিলকপুর চলাচল করতে চাই। যেহেতু আমাদের ফতেপুরের রাস্তাটির অবস্থা বর্তমানে বেহাল। আমরা তাদেরকে বলেছি আমাদের সিএনজি সান্তাহারের কোন যাত্রী তুলবে না। কিন্তু তারা সেটাও মানতে নারাজ। এখানে সকলের মানবিক দিক বিবেচনা করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। তবে আমি আশা করছি আগামী দু-তিন দিনের মধ্যে দুইপক্ষ বসে এই সমস্যার সমাধান করা হবে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জিলানী বলেন, আমরা উভয় পক্ষের শ্রমিক ও মালিক সমিতির নেতাদের সাথে কথা বলেছি। এছাড়া নওগাঁ সদর থানার ওসির সাথেও কথা হয়েছে। অতি দ্রুত এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category