• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পাশেই দু:সাহসিক চুরি

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার এক দোকানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভা রাস্তায় পুলিশ ফাঁড়ির মাত্র ২শ গজ দুরে লাকী এন্টারপ্রাইজ নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান ঘরের ছাউনির টিন কেটে ভিতরে প্রবেশ করে ৬ হাজার টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

লাকী এন্টারপ্রাইজের দোকানের মালিক হেলাল উদ্দিন জানান, সান্তাহার পৌরসভা সড়কের পুলিশ ফাঁড়ির মাত্র ২শ গজ দুরে তার লাকী এন্টারপ্রাইজ নামের দোকান রয়েছে। গত বৃহস্পতিবার তার লাকী এন্টাপ্রাইজ নামের দোকানে সারাদিন বেচাকেনার পর রাত ৮টায় দোনার বন্ধ করে বাসায় যান। পরদিন শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায়ের সময় জানতে পারেন তার দোকান ঘর চুরি গেছে।

এসে দেখেন দোকান ঘরের ছাউনির টিন কেটে চোরেরা ঘরে প্রবেশ করে ক্যাশ থেকে ৬ হাজার টাকা, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, রেগুলেটর, মোবাইল ফোনের এমবি কার্ড. মিনিট কার্ডসহ দুই লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন সামগ্রি চুরি যায়। এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার চুরি বিষয় নিশ্চিত করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category