বুলবুল আহম্মেদ , নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য মোট ৩২ কোটি ৭০ লাখ ৩৯হাজার ৫শত টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে এবং বাজেটে ৯৮ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে। বাজেট ঘোষণা করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। প্রস্তাবিত বাজেটে ১৫ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫০০ টাকা রাজস্ব খাতে ব্যায় এবং ১৭ কোটি ৫০ লাখ টাকা উন্নয়ন খাতে সরকারি বরাদ্দ প্রাপ্তি বাজেট ঘোষনা করা হয়েছে।
এই বাজেট অধিবেশনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যালেন মেয়র জার্জিস আলম রতন, পৌর নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, প্যানেল মেয়র ২ আলহাজ্ব মমতাজ উদ্দিন, কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, কাউন্সিলর আলাউদ্দীন হোসেন, কাউন্সিলর হুমায়ুন কবির বাদশা, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রতনা, জাহানারা বেগম, ও তাসমিমা বেগম, সাংবাদিক আবম রবিউল ইসলাম রবিন, সাগর খান সহ প্রমূখ। মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু তাঁর বক্ত্যেবে, বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্তরের নাগরিকের সহযোগীতা কামনা করেন।