• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহার প্রেসক্লাব’সহ একটি দোকানে মাদকসেবী সন্ত্রাসীদের হামলা

দিনকাল বিডি / ২৪৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বুলবুল আহম্মেদ নিজস্ব প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাবে হামলা চালিয়েছে মেরাজুল ইসলাম নামের এক মাদকসেবীর নেতত্বে কয়েকজন সন্ত্রাসী। মঙ্গলবার বেলা ১১টার দিকে সান্তাহার ষ্টেশন রোডে অবস্থিত প্রেসক্লাবে ও একটি ষ্টেশনারী দোকানে এই হামলার ঘটনা ঘটে। মেরাজুল ইসলাম নওগাঁ জেলার দোগাছী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেরাজুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী । আদম ব্যবসা ও প্লেনের টিকিটের ব্যবসার আড়ালে মেরাজুল ইসলাম নিয়মিত মাদক ব্যবসার সাথে জড়িত। মুক্তিযোদ্ধা মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত মাদক কেনাবেচা হওয়ায় প্রেসক্লাবের সদস্যরা তাকে মাদক কেনাবেচা করতে নিষেধ করে। একই ভাবে মেরাজুলের পাশের দোকান ঘর ষ্টেশনারী দোকানের মালিক নয়ন হোসেনও মাদক কেনাবেচায় মেরাজুলকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার মেরাজুল ইসলাম মাদকাসক্ত হয়ে কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে এসে নয়ন হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং নয়নকে হেলমেট দিয়ে মারপিট করে দুটি মুঠোফোন ও দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় ৫০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় নয়নকে দাকান ঘরে আবদ্ধ করে রাখে। এরপর তারা ওই মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের দরজা ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করে। পরে স্থানীয় জনগনের প্রতিরোধের মুখে সন্ত্রাসী দল সখান থেকে পালিয়ে যায়।
সান্তাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মটু বলেন, মেরাজুল ইসলাম নামের ওই মাদকসেবীর নতৃত্বে কয়েকজন সন্ত্রাসীরা আমরা ব্যবসা প্রতিষ্ঠান গিয়েও আমাকে খাঁজে করে কি আমি না থাকায় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। হামলার সময় প্রেসক্লাবের কেউ অফিস ছিলেন না। বিষয়টি থানা ও শহর পুলিশকে অবহিত করা হয়ছে। এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাঊল করিম রেজা বলেন, সান্তাহার প্রেসক্লাব ও একটি ষ্টেশনারী দোকান এই হামলার ঘটনা কথা শুনছি এবং ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category