• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সাপাহারে দাফনের পাঁচ বছর পর কবরে অক্ষত লাশ

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে দাফন কাফনের দীর্ঘ পাঁচ বছর পর কবরে অক্ষত লাশের সন্ধান পাওয়া গেছে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে উপজেলার গোডউনপাড়া শিমুলতলীর মৃত্যু জাফর আলীর ছেলে সহিদুল ইসলাম (৪৬) গত ২০১৮ সালের ২৯ ডিসেম্বর সকালে ইন্তেকাল করেন। শিমুলতলী গ্রামের কবরস্থানে তা র দাফন করা হয়।

মৃত্যু সহিদুল ইসলামের সহোদর ভাই আনসারুল ও নজরুল জানান, প্রায় ৪ বছর ৭ মাস পর অতি বর্ষনের কারনে কবরটি ধ্বসে যায় । গত ৩০ জুলাই রোববার বিকেলে গ্রামের কিছু লোক ওই কবরস্থানে গিয়ে গরু ছাগলের জন্য ঘাস কাটার সময় ভাঙ্গা কবরের ভিতরে থাকা লাশের কাফনের কাপড় অক্ষত অবস্থায় দেখতে পান।
বিষয়টি মৃত্যু ব্যক্তির পরিবার পরিজন রাতের বেলা জানতে পারেন। পরদিন সোমবার সকালে তারা কবরস্থানে গিয়ে দেখেন যে লাশের শরীর অক্ষত দেখতে পায়। তবে কাফনের কাপড়টি সামান্য লালচে রং ধরেছে বলে তারা জানান। সকালে গ্রামের ধর্মপ্রান মুসল্লিগণের সহায়তায় কবরটি আবার নতুন করে বাঁশ দিয়ে পাটাতন তৈরী করে দেয়া হয়। মৃত্যের সহোদর ভাইগণ আরও জানান

তাদের ভাই সহিদুল ইসলাম ধর্মপ্রাণ ও অত্যান্ত পরহেজগার মানুষ ছিলেন। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। এদিকে ঘটনাটি মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে কবরটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক লোকজন ওই কবর স্থানে ভিড় জমাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category