• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সাপাহারে বোরো বীজতলায় আগাছা নাশক স্প্রে করে চারা নষ্ট

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের বাদ উপরইল গ্রামের জুয়েল রানা নামের এক কৃষকের বোরো বীজতলায় পুর্ব শক্রুতার জের ধরে কেবা কাহারা আগাছা নাশক স্প্রে করে ধানের চারা পুড়িয়ে ফেলেছে। ক্ষতিগ্রস্ত বোরো চাষি জুয়েল রানা জানান,তার ১০/১৫ বিঘা জমিতে চলতি মৌসুমে বোরো ধান চাষাবাদের লক্ষে তিনি এবার বীজতলায় উচ্চ ফলনশীল জাতের বোরো ধান বীজ বপন করেন। ধানের চারা রোপনের উপযুক্ত হওয়ার পুর্ব মুহুর্তেই ৩/৪ দিন পুর্বে কেবা কাহারা রাতের অন্ধকারে তার বীজ তলায় আগাছা নাশক স্প্রে করে পালিয়ে গেছে । এদিকে কুয়াশা কেটে রোদ দেখা দিলে বীজতলার চারা শুকিয়ে বিবর্ণ হতে শুরু করে। বীজতলায় আগাছা নাশক স্প্রে করার কারনে চারাগুলে শুকিয়ে মরে যাচ্ছে । ক্ষতিগ্রস্থ কৃষক জুয়েল উপজেলা কৃষি বিভাগকে বিষয়টি অবগত করলে উপজেলা কৃষি বিভাগের তিলনা জামালপুর ব্লকের দায়িত্বে নিয়োজিত উপ সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাকিম হোসেন মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত ওই বীজতলা পরিদর্শন করেন। তিনি বীজতলার অবস্থা দেখে প্রাথমিক ভাবে ওই বীজতলায় আগাছা নাশক স্প্রে করা হয়েছে বলে সাংবাদিকদের জানান। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category