• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সাপাহারে স্কুল মাঠে গ্রামীণ হাট শিক্ষার্থীরা হলো ক্রেতা বিক্রেতা

দিনকাল বিডি / ২৩৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে শিশুতোষ শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার ক্যাডেট একাডেমি স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে “গঞ্জের হাট” নামক একটি গ্রামীণ হাটের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় শিক্ষার্থীদের আয়োজনে সাপাহার ক্যাডেট একাডেমি স্কুল মাঠে ব্যতীক্রম ধর্মী এই শিক্ষামূলক আয়োজন গ্রামীন হাট বসিয়ে কেনা কাটা শিখতেছে শিক্ষার্থীরা উক্ত হাটে শিক্ষার্থীরাই ছিল ক্রেতা এবং তারাই ছিল বিক্রেতা। এই হাটে বসেছিল বিভিন্ন ধরনের সবজির দোকার, মুদিখানা দোকান, মিষ্টির দোকান, জিলাপির দোকান, স্টেশনারির দোকান,মুখরোচক পেয়ারা মাখার দোকান, কলার দোকান, বাদামের দোকান সহ প্রয়োজনীয় নিত্যপন্যের দোকান।
অভিভাবকরা জানান,এই আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবক আমরা উভয়ই উপভোগ করেছি এটি ছিল খুবই চমৎকার ও আনন্দদায়ক আয়োজন গ্রামীণ হাট কেমন হয় কিভাবে হয় তা আমাদের শিক্ষার্থীরা দেখলো জানলো এবং শিখলো শিখার কৌশল এরকমই হওয়া দরকার ধন্যবাদ কর্তৃপক্ষকে।
বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক গোরাপ খন্দকার জানান, এই হাট থেকে আমাদের শিক্ষার্থীরা অনেক কিছুই শিখেছে, কিভাবে বাজার করতে হয়,কিভাবে জিনিসের দাম দর করতে হয়,কোন দ্রব্য কেজি দরে কিনতে হয়,কোন দ্রব্য হালি দরে কিনতে হয়,কিভাবে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলতে হয়,এই হাটের মাধ্যমে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহারিক প্রয়োগ,টাকার হিসেব ও গণনা করা শিখেছে শিক্ষার্থীরা ।আমরা পাঠদান ও শিক্ষাকার্যক্রম আনন্দের মাধ্যমে করার চেষ্টা করতেছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category