এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
গত দু’তিন দিনের থেমে থেমে সামান্য পরিমাণ বৃষ্টিতেই উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষজনকে।
মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে কয়েকটি ইউনিয়নে বিভিন্ন বাসা-বাড়ি-ঘরে পানি উঠেছে। অনেক এলাকার রাস্তা ঘাট পানিতে ডুবে থাকায় চলাচলে ও বিঘ্ন সৃষ্টি হয়েছে। মীরসরাই উপজেলার পৌরসভা সদরের বিভিন্ন স্থানে পানি থৈ থৈ করছে।
সামান্য পরিমাণ বৃষ্টিতেই এতো পানি হওয়ার কথা নয় বলে অভিজ্ঞজনরা মনে করেন। অনেক বলতে শোনা যায়- বৃষ্টির পানিতে নয় ভ রত থেকে ছেড়ে দেয়া পানিতে সয়লাব হয়ে যাচ্ছে এখানকার বিভিন্ন ইউনিয়নের বাড়ি-ঘর।
গতবার ভারতের ছেড়ে দেয়া পানি এসে বিভিন্ন এলাকার মতো মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় ও পানিতে ডুবে গিয়েছিলো বাসা-বাড়ি-ঘর। ঠিক সেই রকম অবস্থার আশংকায় সর্বোত্র মানুষের মাঝে আতংক ও দেখা দিয়েছে। সরকার ও প্রশাসনিক ভাবে সময়মতো কার্যকর ব্যবস্থা নিতে না পারলে আগেকার মতো সরকার যেমন সিমাহীন ক্ষয়ক্ষতিতে পড়বে ঠিক তেমনি ভাবে জনসাধারণের ও দুর্ভোগ চরমে গিয়ে ঠেকবে।