• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সাহিত্যে স্বর্ণপদক পেলেন ত্রিশালের গর্বিত সন্তান সিঙ্গাপুর প্রবাসী কবি আসাদ

দিনকাল বিডি ২৪ / ২০৩ Time View
প্রকাশঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহ প্রতিনিধিঃ

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন- এ স্বর্ণপদক লাভ করেছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার গর্বিত সন্তান সিঙ্গাপুর প্রবাসী কবি আসাদুজ্জামান আসাদ।

গত শুক্রবার (২০ অক্টোবর) পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ সম্মেলন ও অ্যাওয়ার্ড-২০২৩ রাজধানীর ফার্মগেট খামারবাড়ী (আ.কা.ম গিয়াস উদ্দিন মিল্কী) অডিটোরিয়ামে দুই পর্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২য় পর্বে কবি আসাদুজ্জামান আসাদ কে স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হয়।
২য় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কবি ও সংগঠক মোহাম্মদ আলমগীর কবির (জুয়েল)।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।
অনুষ্ঠানে উদ্বোধন করেন, হিউমেন এইড ইন্টারনেশনালের মহাসচিব সেহেলি পারভীন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, (কবি ও চলচিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, কবি, সংগঠক ও নাট্যকার কবি মোসলেহ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কবি ও সংগঠক রুবী শামসুন নাহার, কবি ও সংগঠক ফারুক মুহাম্মদ জাহাঙ্গীর,বিশিষ্ট কবি ও লেখক ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব,কবি ও সংগঠক বেল্লাল হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক ডক্টর আলহাজ্ব শরীফ সাকী,হিউমেন এইড ইন্টারনেশনালের যুগ্ন মহাসচিব মোঃ আমজাদ খান,কবি ও সংগঠক লায়ন সালেহ আহমেদ,কবি ও সংগঠক শামীমা খাতুন, বিশিষ্ট কবি হাসিনা মমতাজ প্রমুখ।

উল্লেখ্য যে,১ম পর্বের উদ্বোধন করেন, কবি, গীতিকার, সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী সুজন রায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি একেএম কবির উদ্দিন।
এসময় প্রধান অতিথি ছিলেন, বাংলা একাডেমির পুরষ্কারপ্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন।
১ম পর্বের প্রধান আলোচক হিসেবে আলোচনা প্রদান করেন, বাংলাদেশ খাদ্য নিরাপদ কর্তৃপক্ষের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক,গীতিকারসহ হাজারো গুণীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category