• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সিংড়ায় কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তির দাবিতে কসমসের মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

সবুজ শক্তির প্রসার ও টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় অ্যাগ্রিভোলটাইকস বা কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তির দাবিতে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে কসমসের আয়োজনে
এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় এই সমাবেশের আয়োজন করে কান্দিভিটা সমন্বয় নারী সমিতি KASMAS (Kandivita Samaunnayon Mahila Samity), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)।

প্রচারণার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি নীতিতে অ্যাগ্রিভোলটাইকস ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি করা এবং দেশের Integrated Energy and Power Master Plan (IEPMP)-এ এটি অন্তর্ভুক্ত করা।

বিশেষজ্ঞদের মতে, অ্যাগ্রিভোলটাইকস প্রযুক্তিতে একই জমিতে কৃষি ও সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব, ফলে কৃষকরা ফসল উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারেন। এতে একদিকে কৃষকদের আর্থিক স্থিতিশীলতা বাড়ে, অন্যদিকে জমির উৎপাদনশীলতা ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে।

কসমস এর নির্বাহী পরিচালক মেহেনাজ পারভীন মালা বলেন, কৃষি ও শক্তির সমন্বয় নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় কৃষিবিদ্যুৎ (Agri-Voltaics) অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি। সৌর প্যানেলের নিচে ছায়া থাকার কারণে মাটির আর্দ্রতা ধরে রাখা সহজ হয়, যা ফসল উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখে। এই ব্যবস্থা জমির গরম হওয়া কমায়, তাপপ্রবাহের ক্ষতি থেকে ফসলকে রক্ষা করে এবং কার্বন নিঃসরণ হ্রাসে সহায়তা করে।

কৃষকরা মনে করেন, কৃষিবিদ্যুৎ ব্যবস্থাকে নেট মিটারিং নীতিতে অন্তর্ভুক্ত করা হলে কৃষকরা নিজেদের ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবেন, যা বিদ্যুৎ বিল সাশ্রয় ও অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করবে।

এই প্রচারণায় অংশ নেন সাংবাদিক, সুশীল সমাজের সদস্য, কৃষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য শক্তি নীতিতে কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বলেন, এটি জলবায়ু ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আয়োজকদের মতে, এই উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category