• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সিংড়ায় ব্যক্তিগত অর্থায়নে ২টি পরিবারকে ঘর উপহার দিলেন শিল্প সচিব জাকিয়া

দিনকাল বিডি / ২১৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক,সিংড়াঃ
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা নাটোরের সিংড়া উপজেলায়
দুইটি গৃহ ও ভূমিহীন পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে ঘর উপহার
দিয়েছেন। শনিবার তার নিজ গ্রাম চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা
ও ডাহিয়া ইউনিয়নে দুটি গৃহ ও ভূমিহীন পরিবারের নিকট ঘরের
চাবি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, শিল্প সচিবের স্বামী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত
আইজিপি মো. আতিকুল ইসলাম, সিংড়ার ইউএনও এম এম সামিরুল
ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) রাজীব, সিংড়া
থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান
জাহেদুল ইসলাম ভোলা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান
আলী রানা প্রমুখ।
এসময় শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার
প্রসার ঘটাতে হবে। কারণ শিক্ষিতরাই পারে জাতিকে উন্নত করতে।
বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারের সফল আইসিটি
প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক মহোদয় সরকারের ভিশন
বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আপনাদের কাছে
ছুটে আসা। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার ঘটানোর লক্ষে নিমাকদমা
গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে, চিকিৎসা
সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category