• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সুন্দরগঞ্জে অটো রিক্সা চালকের লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের খংগুয়ার বিল নামক স্থানে রাস্তার পাশে ধান ক্ষেত থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় অটো রিক্সা চালক খলিলুর রহমান (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে। খলিলুর পাশ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের এনাতুল্লাহ্ ছেলে।
স্থানীয় স্কুল শিক্ষক মোজাফ্ফর হোসেন জানান, সকালে বাড়ি থেকে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে গিয়ে ধানক্ষেতে গলায় রশি পেঁচানো অবস্থায় খলিলুলের লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকি। স্থানীয় লোকজন ছুটে এলে তাকে দেখে। এরই মধ্যে স্থানীয় একজন তাকে সনাক্ত করতে পেয়ে তার বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সনাক্ত করে। পরিবারের দাবি অটো বাইক ছিনতাইকারি সিন্ডিকেট দলের সদস্যরা তাকে হত্যা করে অটো রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার লাশ ধানক্ষেতে ফেলে রেখে অটো রিক্সা নিয়ে পালিয়ে গেছে কে বা কাহারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category