হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খান, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, আইসিটি প্রোগ্রমার কৃষ্ণ চন্দ্র সরকার, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমূখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।