• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

দিনকাল বিডি / ১৩৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। নববর্ষকে স্বাগত জানাতে গত শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য গরুরগাড়ি, ঘোড়ার গাড়ি, লাঠিখেলা অংশ নেয়। উপজেলা পরিষদ চত্বর হরে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদর্শন করে শোভা যাত্রাটি। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠার ভিন্ন ধারায় পহেলা বৈশাখকে বরণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনু্িষ্ঠত হয়। উপজেলা নিবার্হী অফিসার ( চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার,উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার করা হয় এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category