• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে বসতবাড়ি ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুন, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমা-জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরধরে বসতবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, মারপিট ও লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনা
ঘটেছে। এ ঘটনায় একজন নারী হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ ও সরেজমিন গিয়ে এলাকাবাসীদের কাছে থেকে জানা যায়, শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের নুর আলম খন্দকার ও রুহুল হান্নান রুজা মধ্যে ৬৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছিল। ওই বিবাদের জেরধরে রুহুল হান্নান রুজা ঘটনার দিন শনিবার দিবাগত রাত ১১.৩০ ঘটিকায় ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে নুর আলম খন্দকারের বাড়ি ঘেরাও করে ঘুমন্ত লোকজনেরউপর অতর্কিত হামলা শুরু করে। বাড়িঘর ভাঙচুর করে দুইটি টিনসেড ঘরসহ উঠানে থাকা খড়ের গাদায় পেট্রোল দিয়ে অগ্নিসংযোগে পুড়িয়ে ভষ্মিভূত করে দেয়। এতে
প্রায় ১০ লাখ টাকার মালামালসহ জিনিসপত্র ক্ষতিসাধন হয়।

এ সময় নুর আলম খন্দকারের স্ত্রী হাসু বেগম আহত হয়। ভুক্তভোগী নুর আলম
জরুরি পুলিশি সেবার জন্য ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে
উপস্থিত হওয়ায় প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার
গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল ভর্তি করান। হাসু বেগমের অবস্থান
আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

ভুক্তভোগী নুর আলম বলেন, আমি বাড়িতে না থাকার সুযোগে বিবাদগণ আমার বসতবাড়িতে গভীর রাতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে নিয়ে গেছে। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করে ন্যায় বিচার চেয়েছেন।

থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না। তদন্তসাপেক্ষে ঘটনার যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category