• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন পালন

দিনকাল বিডি / ১১১ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক পর্যায়ের দুই সরকারি স্কুল শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর উপজেলা থানা রোডে সরকারি স্কুলে সামনে ঘন্টা ব্যাপি পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধনে অংশ সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষকরা। মানববন্ধনে বক্তব্যে রাখেন, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইলিয়াছ আলী, সহকারি সিনিয়র শিক্ষক মো. আতাউর রহমান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বিধি মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে পদায়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে আবেদনকৃত সিনিয়র শিক্ষকদের দ্রুত পদায়ন, আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন, এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে পদসোপান বাস্তবায়ন ও শিক্ষায় প্রকল্প কর্মকর্তাদের আদালতের রায় অনুযায়ী কোনোক্রমেই রাজস্ব খাতে স্থানান্তর করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category