• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

১০টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে’- খায়রুজ্জামান লিটন

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বর্তমান যুগে কম্পিউটার শিখার বিকল্প নেই। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে। আমি পুনরায় নির্বাচিত হলে নগরীর বিভিন্ন স্থানে ১০টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করে আমাদের ছেলে-মেয়েরা অর্থ উপার্জন করতে পারবে। বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানে পাশাপাশি কোথায় কাজ পাওয়া যাবে, সেই ক্ষেত্রগুলো আমরা দেখিয়ে দেব।’
বুধবার (২৪ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা স্মৃতি পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়ন আপনাদের সামনে দৃশ্যমান। এখন কর্মসংস্থান দিতে হবে। এবার আমার নির্বাচনী ¯েøাগান হচ্ছে, ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান।’ রাজশাহীতে আগামী ৫ বছরে বিভিন্ন খাতে পর্যায়ক্রমে অন্তত ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবু রায়হান মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী এডভোকেট বারের সাবেক কনভেনর এ্যাড এন্তাজুল হক বাবু, আবু রায়হান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন টুনু। আরো বক্তব্য দেন এ্যাড. শামীমা ইসলাম শিখা, আকবর আলী, এড. তৌহিদ আল হাসান বাবলা, আব্দুল ওহাব জেমস, অবসরপ্রাপ্ত কর্ণেল মনিরুল ইসলাম প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category