• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

১০ মাসের বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্নের পর বিশেষ অনুরোধে পুনঃসংযোগ

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জুন, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

দক্ষ জনশক্তি তৈরির সরকারি প্রতিষ্ঠান হলেও মাসের পর মাস বিদ্যুৎ বিল পরিশোধ না করায় নওগাঁর রাণীনগর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জমেছে প্রায় ৭ লাখ ৬৬ হাজার টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এ কারণে রোববার সকালে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কেন্দ্রটির কম্পিউটার ও ইলেকট্রিক বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। সরেজমিনে গিয়ে কয়েকটি বিভাগে শিক্ষকদের উপস্থিতিও চোখে পড়েনি।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সর্বশেষ ২০২৫ সালের আগস্ট মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়। এরপর প্রায় ১০ মাস ধরে কোনো বিল পরিশোধ না করায় বকেয়ার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার টাকায়।

বিষয়টি নিয়ে জানতে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অনানুষ্ঠানিকভাবে বাজেট সংকটের কথা উল্লেখ করে বকেয়া বিল পরিশোধে ব্যর্থতার বিষয়টি স্বীকার করেন। এ সময় তিনি বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক জটিলতার কথাও তুলে ধরেন।

এদিকে, এ বিষয়ে কথা বলতে অধিকাংশ শিক্ষার্থীও অনাগ্রহ প্রকাশ করেন।

রাণীনগর জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) বলেন, “প্রতিষ্ঠানটির প্রায় ১০ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বারবার তাগাদা দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেনি। আমাদের নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। কিন্তু তারা সেই নিয়ম লঙ্ঘন করায় রোববার সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুরোধের পর প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে। তবে দ্রুত বকেয়া বিল পরিশোধের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সরকারি একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দীর্ঘ ১০ মাস ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category