এম, এ কাশেম ::
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা সহ ৫ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের আদালত।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
ওই ৫ মামলা গুলো হলো- আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা, গত বছরের ২৬ নভেম্বরের ঘটনায় ভাংচুর-হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা ৩ টি এবং আলিফের ভাইয়ের করা আরেকটি মামলা।
অসুস্থ্যতাজনিত কারণ উল্লেখ করে চিকিৎসার জন্য চিন্ময়ের জামিন আবেদন করেন তার আইনজীবী অপূর্ব কুমার ঘোষ।
আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আসামি চিন্ময় কৃষ্ণের পক্ষে তার আইনজীবী আলিফ হত্যা সহ মোট ৫ টি মামলায় জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সবগুলো মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।
এর আগে গত বছরের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।