• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ও শেখ হাসিনার নাম ফলক ভাংচুর

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, শেখ হাসিনার নাম ফলক, শেখ পরিবারের সদস্যদের নামফলক ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) পড়ন্ত বিকেলে বাগেরহাট জেলা শহর, মোংলা, রামপালসহ বিভিন্ন এলাকায় এই ভাংচুর শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ভাংচুরে অংশ নেয়।ফ্যাসিস্ট সরকার ও শেখ হাসিনার প্রতি ক্ষোভ থেকে এই ভাংচুরের ঘটনা ঘটেছে বলে ধারণা সচেতন মহলের।

এদিন বিকেলে, বাগেরহাটের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে, পৌর পার্কের সামনে, শহীদ মিনারের বিপরীত পাশে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙ্গা হয়। মোংলায়, পৌর শিশুপার্ক, মুক্তিযোদ্ধা ভবন, উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলা হয়৷

এদিকে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের বাড়ি এবং অফিস ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়াও বিভিন্ন স্থানে ভাংচুরের খবর পাওয়া গেছে।

‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, এমন নানা স্লোগান দেয় ভাংচুরকারী বিক্ষুব্ধ জনতা।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল আরিফ বলেন, বিক্ষুব্ধ জনতা শেখ মুজিবের ম্যুরালসহ বেশকিছু স্থাপনা ভাংচুর করেছে। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে জেলায় কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে মোংলায় শেখ মুজিবর রহমান’র ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category