• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসাবে পোশাক বিতরণ

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসাবে পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে পৌর শহরের খাওনারদরগাহ এলাকায় আফনান ভিলায় জর্ডান প্রবাসী মোহাম্মদ নুর আলম এর ব্যক্তিগত সহযোগিতায় এসব পোশাক সামগ্রি বিতরণ করা হয়। উপজেলার ১শত ৫১টি মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মুহতামীমগনের হাতে তাদের প্রতিষ্ঠানের অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য এ পোশাক তুলে দেয়া হয়।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জর্ডান প্রবাসীর সহযোগিতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫১টি নুরানি, দ্বীনিয়া, হাফেজি ও কওমি মাদ্রাসায় অধ্যায়নরত ১০ হাজার ছাত্র ও ৫ হাজার ছাত্রীদের মাঝে হাদীয়া বিতরণ কর্মসূচির অংশ হিসাবে ঈদ সামগ্রি বিতরণ করা হয়। ঈদ সামগ্রির মধ্যে ছেলেদের জন্য পাঞ্জাবী, পায়জামা,টি-শার্ট ও মেয়েদের জন্য ছেলোয়ার কামিজ ছিলো।

এসময় শিক্ষার্থীদের ঈদ সামগ্রি পরিবহনের জন্য যাতায়াত ভাড়া প্রদান করা হয়।
ঈদ সামগ্রি বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নূরে আলম, আবুল কালাম আজাদ, একেএম মোস্তাফিজুর রহমান, নাজমুল হক মানিক সহ ১শত ৫১টি মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মুহতামীমগণ।
শিক্ষার্থীদের জন্য ঈদ সামগ্রি নিতে আসা উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগারী দারুস সুন্নত দ্বীনিয়া মাদ্রাসার মুদির মাওলানা আলমগীর হোসেন বলেন, প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা ঈদ সামগ্রি উপহার হিসাবে পেয়ে উপকৃত হবে। শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রি বিতরনের এই ধারাবাহিকতা যেনো অব্যাহত থাকে এটাই আমাদের প্রত্যাশা।

জর্ডান প্রবাসীর ভাই আবুল কালাম আজাদ জানান, মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য আমাদের এই ঈদ সামগ্রি বিতরণ। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমরা যেনো প্রতি বছর এ ধারাবাহিকতা বজায় রাখতে পারি।
উল্লেখ্য, জর্ডান প্রবাসীর সহায়তায় দীর্ঘদিন থেকে ঈদুল ফিতরের সময় দুঃস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি-ফ্রগ বিতরণ করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category