• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দিনকাল বিডি / ৬৫ Time View
প্রকাশঃ শনিবার, ২১ জুন, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতনামা চিকিৎসক ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

এছাড়াও নেতাকর্মীদের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ১১ টায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে একটি ফলের গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা কৃষক দলের আহবায়ক মোকছুদুল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের খুলনা

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক মোঃ ওসমান আলী বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ রিন্টু মিয়া, ঝিনাইদহ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মীর ফজলে এলাহী শিমুল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বর্ষার সময় গাছ লাগানোর উপযোগী সময়। যার মাথা থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির চিন্তা এসেছে আমি তাঁর সম্পর্কে বেশি কিছু বলতে চাই না।

তিনি সারা বাংলাদেশের কৃষকদের নেতা, তিনি ১৮ কোটি মানুষের নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সারাদেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে আমরা আজ ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঔষধি নিম গাছ, কাঠাল, পেয়ারা, জলপাই, মেহগনি, কদম গাছসহ রোপন করেছি। প্রধান অতিথি ওসমান আলী বিশ্বাস বলেন, ডা. জোবাইদা রহমান একজন মেধাবী চিকিৎসক। তিনি বিসিএসে (স্বাস্থ্য ক্যাডার) প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন।

কিন্তু ফ্যাসিবাদী সরকারের কারণে তাকে সে চাকরিতে থাকতে দেওয়া হয়নি। তারপরও তার একাডেমিক উৎকর্ষ থেমে থাকেনি। তিনি সর্বোচ্চ নম্বর ও স্বর্ণপদকসহ যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি আরও বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে তাঁর চাকরিতে পুনর্বহালের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী, তিনি ভবিষ্যতে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবায় তাঁর মেধা ও দক্ষতা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category