জুনায়েদ রহমান চন্দন স্টাফ রিপোর্টার :
রাণীনগরে এইচএসসি সমমান পরীক্ষার্থীদের কলম, মাক্স ও পানি দিল ছাত্রশিবির
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে কলম, মাক্স ও পানি বিতরণ করেছে উপজেলা ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার রাণীনগর মহিলা অনার্স কলেজ গেটে এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তামিম আহমেদ প্রমুখ।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান বলেন, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে ছাত্র শিবিরের পক্ষ থেকে এসব উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।