• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী: আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার আহ্বান

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদযাপন করা হয়েছে। বুধবার সকাল থেকেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে খামারিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি প্রয়োগ ছাড়া প্রাণিসম্পদ খাতে টেকসই অগ্রগতি সম্ভব নয়। সরকারের বিভিন্ন উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। তিনি বলেন,“প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। সঠিক ব্যবস্থাপনা ও সরকারি সেবা গ্রামাঞ্চলে পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, ভেটেরিনারি সার্জন ডা. তানভির হাসান এবং বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন।
বক্তারা বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকা কার্যক্রম ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ খামারিদের আরও এগিয়ে নিয়ে যাবে।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারিরা গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ দেশীয় জাতের বিভিন্ন প্রাণিসম্পদ প্রদর্শন করেন। পাশাপাশি দুগ্ধজাত পণ্য, দেশীয় খাদ্য প্রস্তুতপণ্য এবং খামার ব্যবস্থাপনা সরঞ্জামও প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখে খামারিদের কাছ থেকে পালনবিধি ও প্রযুক্তিগত তথ্য নেন।
দিনব্যাপী আয়োজন শেষে সেরা খামারি, নতুন খামারি এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত খামারিরা বলেন, এ ধরনের প্রদর্শনী তাদের উৎসাহিত করে এবং নতুন জ্ঞান অর্জনের সুযোগ বাড়ায়।
প্রাণিসম্পদ দপ্তর জানায়, সপ্তাহব্যাপী বিভিন্ন ইউনিয়নে রোগপ্রতিরোধ টিকা কার্যক্রম, খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category