• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাউফলে মাঠকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৬৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পরিবার পরিকল্পনা মাঠকর্মী কর্মচারী সমিতির পক্ষ থেকে নিয়োগবিধির দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় পরিবার পরিকল্পনা অফিসের সামনে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফডব্লিউএ, এফডব্লিউভি, এফপিআই পদে কর্মরত মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— মো. পরিদর্শক ফিরোজ খান, সাইফুল ইসলাম, এফডব্লিউএ নাফিসা কাওসার ও মোতালেব হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “আমরা বৈষম্যের শিকার। ২৫-৩০ বছরেও কোনো পদোন্নতি নেই। আমাদের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়; অথচ আমাদের নিয়োগ হয়েছে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে।”

প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মচারীরা ‘এক দফা এক দাবি—নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন চাই’ স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় শতাধিক মাঠ কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে তারা পরিবার পরিকল্পনা অফিসের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category