• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাউফলে এক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম: ৬ দিনেও মামলা নেয়নি ওসি

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাউফলের কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামের প্রতিবন্ধী মো. আজিজ হাওলাদারকে (৩৬) কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনার ৬ দিন পরেও থানায় মামলা গ্রহণ করা হয়নি। হামলাকারীরা পুলিশের এক কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর চাচা মো. চান মিয়া হাওলাদার।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাউফল প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকের বরাবর লিখিত অভিযোগে এ কথা উল্লেখ করেন।

অভিযোগে বলা হয়, গত ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে পূর্ব বিরোধের জেরে স্থানীয় আব্দুর রব প্যাদা, ফোরকান প্যাদা, ঈছাহাক আকন, মাওলা প্যাদা, লতিফ খান, মহিবুল্লাহ খান, মৃত সিদ্দিক আব্বাসের ছেলে সোহান খান, মধু খান, মো. জাকির শিকদারসহ আরও অনেকে শারীরিক প্রতিবন্ধী মো. আজিজ হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত আজিজ হাওলাদার একজন শারীরিক প্রতিবন্ধী।

পরে তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ঘটনায় বাউফল থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাউফলের সার্কেল এএসপির আত্মীয় হওয়ায় মামলা নেওয়া হয়নি। অভিযোগকারী মো. আজিজ হাওলাদার এ বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ফোনে বলেন,“ঘটনার সাথে যারা জড়িত নয় তাদেরকেও আসামি করা হয়েছে। আসামিদের সনাক্ত করতে অভিযোগের তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category