• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় স্বামীর প্রেসার কুকারের
আঘাতে আহত স্ত্রী মর্জিনা খাতুন রুপসী (২৬) এর মৃত্যু হয়েছে। এ
ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল মোকিম (৩৬) কে আটক করেছে পোরশা
থানা পুলিশ। বুধবার দুপুরে ঘটনা ঘটার পরপরই উপজেলার নিতপুর
ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোকিম ডাঙ্গাপাড়া মৃত অলিদের ছেলে। জানাগেছে, শীতলী
ডাঙ্গাপাড়ায় মোকিম ও তার স্ত্রী মর্জিনা নিজ বাড়িতে বসবাস করে
আসছিল। বুধবার দুপুরে পারিবারিক কলহের জেরে মোকিম তার স্ত্রীকে
প্রেসার কুকার দিয়ে আঘাত করেন। এসময় প্রেসার কুকারের আঘাতে
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের অন্য সদস্যরা চিকিৎসার জন্য
স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র নেয়ার পথে সে মারা যায়। পোরশা থানা
অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, মর্জিনা হত্যা ঘটনায়
বুধবার দুপুরেই থানা পুলিশ মোকিমকে আটক করে থানা হেফাজতে
নিয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং একইদিন লাশ ময়না
তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category