• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।
শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার
নবগঙ্গা এলাকার আইবাঁধ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর গোয়েন্দা
দল জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় কয়েকজন ব্যক্তি
মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালায় র‌্যাব। ওই সময়
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে থেকে একটি ব্যাগের ভেতরে মোড়ানো অবস্থায় ১টি
বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি জব্দ করা হয়।
জব্দকৃত অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা
হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানায়
র‌্যাব।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category