• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আড়ানী রেলওয়ের স্টেসন এলাকায় সংস্কার কাজে কেউ বাধা দেয়নি কিংবা এমপি চাঁদ কাজটি বন্ধ করে দেননি পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার “নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ মহাদেবপুরে ন্যায় বিচারের আশায় পথে পথে ঘুরছে একটি অসহায় পরিবার কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে রাণীনগরে ১ কোটি ২০ লাক্ষ টাকার পল্লী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রেজু

পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৮ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীর পবা থানা এলাকায়
অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে
পুলিশ।
শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পবা থানার মুনছুরের মোড় এলাকায় এ
অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর পবা থানার বড়গাছি পূর্বপাড়া গ্রামের
আব্দুল ছালাম মন্ডলের ছেলে রাসেল আলী (২৬), একই গ্রামের জাকারিয়া
হোসেনের ছেলে রিয়াজ উদ্দিন (২৭), খোরশেদ আলীর ছেলে রকি আলী (২৫),
বড়গাছি গ্রামের মুনছুরের মোড় এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মিশন
আলী (২৯), গোপালহাট গ্রামের একরাম আলীর ছেলে সেলিম রেজা (৩২) এবং
বড়গাছী মন্ডলপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে কাবিল আলী (৩৫)।
রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ
কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
জুয়া খেলা অবস্থায় ৬জন জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের
কাছ থেকে চার বান্ডিল তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৫ হাজার ৬০০ টাকা
জব্দ করা হয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পবা থানায় জুয়া আইনে মামলা
দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category