• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণ সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত কারারক্ষী ও বন্দীদের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ চরের মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, খেয়াঘাট ইজারা বাতিলের দাবি নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না ” রাস্তার কাজের ফলক উন্মোচনকালে এমপি চাঁদ নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ

দিনকাল বিডি ২৪ / ৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক)
প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-
২০২৭ ও ২০২৭-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত
পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে নগর ভবনে এ সৌজন্য
সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চেম্বারের নেতৃবৃন্দ রাসিক প্রশাসককে ফুলেল
শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে অনুষ্ঠিত মতবিনিময়
সভায় রাজশাহী মহানগরীর ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন,
বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং
নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
সভায় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নগরীর অবকাঠামোগত
উন্নয়ন এবং যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে
কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নগরীর উন্নয়নে
রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার
আশ্বাস দেন চেম্বার নেতৃবৃন্দ। এ সময় তারা রাসিকের চলমান
উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা
করেন।
মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন
বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর
সেবা করার সুযোগ দিয়েছেন। রাজশাহীকে আরও সুন্দর, সবুজ,
আধুনিক, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে
তুলতে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের সহযোগিতা
অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পায়ন, বিসিক-২
চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও নগরীর উন্নয়নে
সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ কাজে তিনি সকলের
সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী,
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম,

চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুর রহমান (শান্তন), সহ-
সভাপতি আলহাজ জিয়াউদ্দিন আহমেদসহ চেম্বারের অন্যান্য
পরিচালকরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category