হাফিজার রহমান,বাদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে রাবের অভিযান উপজেলার বিভিন্ন স্থানে মাদক উদ্ধার করলেও থানা পুলিশের ভূমিকা রহস্যজনক বলে মনে করেন সচেতন মহল।জানা যায় পুলিশের নাকের ডগায় মাদকের রুম রুমা মহড়া হলেও দেখেও না দেখার ভান করে চলছে তার। এমনকি কুখ্যাত মাদক ব্যবসায়ীদের নাম গোপনীয় তালিকা দিলেও রহস্য জনক ভাবে তাদের সাথেই সম্পর্ক ভালো রাখছে তারা। থানা থেকে ৫শ গজ দুরে পুরাতন বেইলি সেতুর পার্শ্বে গাঁজাসহ উজ্জ্বল ও সিদ্দিক নামে দুইজন আটক হয়েছেন রাব-৫।প্রত্যক্ষদর্শীরা, জানায় পুরাতুন বেইলি(ব্রীজ মোড়ে) ২০ মার্চ বিকাল সারে ৫টায় গাঁজা বিক্রয় করার উজ্জ্বল মহন্ত ও সিদ্দিক নামে দুইজন কে সারে ৩গ্রাম কেজি গাঁজা সহ আটক হয়েছেন। এবিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।
আটককৃত হল সদরে হাপানিয়া গ্রামের মোনাদার মহন্তের ছেলে উজ্জ্বল মোহন্ত ও বদলগাছী হঠাৎ পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সিদ্দিক রহমানকে আটক করে। এবিষয়ে রাবের অফিসের ডিএডি নাজমুল আহওসান বাদী হয়ে বদলগাছী থানায় মামলা দায়ের করে। সরেজমিনে প্রত্যক্ষদশি ও সচেতন মহল বলেন থানার সামনে প্রতিনিয়তই মাদক বেচাকিনা চলছে থানা পুলিশ রহস্য জনক ভাবে নিরব ভূমিকা পালন করে। #