ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁ-০৬(আত্রাই- রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল বলেন,
ঐতিহ্যবাহী লাঠি খেলা গ্রামীণ সংস্কৃতির একটি অংশ এখনো জনপ্রিয়।
তিনি বলেন,ঢোল আর লাঠির তালে তালে নাচা নাচি,অন্য দিকে প্রতিপক্ষের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টা সম্বলিত টান টান উত্তেজনার একটি খেলার নাম লাঠি খেলাা।
তিনি আরও বলেন,আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা আয়োজন কে ঘিরে মারিয়া গ্রামবাসীদের মাঝে ছিল উৎসবের আমেজ। এই লাঠি খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিল হাজারো দর্শক।
বুধবার (১২-অক্টোবর) বৈকাল ৩ ঘটিকায় আত্রাই উপজেলার মারিয়া গ্রামে পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এসএম সেন্টুর পরিচালনায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনৃষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,
সহ-সভাপতি চ্যেধুরী গোলাম মোস্তফা বাদল, মুনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন,উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছাঃ মিতু মনি প্রমূখ।