• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

আদমদীঘিতে আউশ ও পাট বীজ প্রণোদনা পেলেন ১৫০০ কৃষক

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : চলতি মৌসুমে উপশি আউশ ধান ও পাট আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলায় এক হাজার ৫০০ প্রান্তিক কৃষক পেলেন প্রণোদনার বিনামূল্যে সারসহ আউশ ধান ও পাট বীজ। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা কৃষি অফিস চত্বরে প্রণোদনা সামগ্রি বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে কৃষকদের মাঝে বক্তব্য রাখেন ও কৃষি সামগ্রি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায়, এসএপিপিও সাইফুল ইসলাম, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আ“লীগ সভাপতি জালাল উদ্দিন প্রমুখ। এক হাজার প্রত্যেক প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫০০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category